Amal

110 · মাদানী · ৩টি আয়াত

سُورَةُ النَّصۡرِ

An-Nasr

Divine Support

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

এই উচ্চারণ সংস্করণ কুরআনের শুধু একটি অংশের; বাকি আয়াতে ল্যাটিন উচ্চারণ দেখানো হচ্ছে।

  1. 110:1উচ্চারণ: যাচাই বাকি

    إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ

    ইযা- জা-আ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।

    যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়,

  2. 110:2উচ্চারণ: যাচাই বাকি

    وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا

    ওয়া রাআইতান না-সা ইয়াদখুলূনা ফী দী-নিল্লা-হি আফওয়া-জা-।

    আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে,

  3. 110:3উচ্চারণ: যাচাই বাকি

    فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا

    ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু, ইন্নাহূ কা-না তাওওয়া-বা-।

    তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী।

অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)