109 · মক্কী · ৬টি আয়াত
سُورَةُ الكَافِرُونَ
Al-Kaafiroon
The Disbelievers
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
এই উচ্চারণ সংস্করণ কুরআনের শুধু একটি অংশের; বাকি আয়াতে ল্যাটিন উচ্চারণ দেখানো হচ্ছে।
- 109:1উচ্চারণ: যাচাই বাকি
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
কুল ইয়া- আইয়্যুহাল কা-ফিরূন।
বল, ‘হে কাফিররা!’
- 109:2উচ্চারণ: যাচাই বাকি
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
লা- আ‘বুদু মা-তা‘বুদূন।
তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,
- 109:3উচ্চারণ: যাচাই বাকি
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
ওয়া লা- আনতুম ‘আ-বিদূনা মা-আ‘বুদ।
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
- 109:4উচ্চারণ: যাচাই বাকি
وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ
ওয়া লা- আনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম।
আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,
- 109:5উচ্চারণ: যাচাই বাকি
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
ওয়া লা- আনতুম ‘আ-বিদূনা মা-আ‘বুদ।
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
- 109:6উচ্চারণ: যাচাই বাকি
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
লাকুম দী-নুকুম ওয়ালিয়া দী-ন।
তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।
অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)