111 · মক্কী · ৫টি আয়াত
سُورَةُ المَسَدِ
Al-Masad
The Palm Fibre
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
এই উচ্চারণ সংস্করণ কুরআনের শুধু একটি অংশের; বাকি আয়াতে ল্যাটিন উচ্চারণ দেখানো হচ্ছে।
- 111:1উচ্চারণ: যাচাই বাকি
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ
তাব্বাত ইয়াদা- আবী লাহাবিঁও ওয়া তাব্ব।
আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
- 111:2উচ্চারণ: যাচাই বাকি
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
মা-আগনা- ‘আনহু মা-লুহূ ওয়া মা-কাসাব।
তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
- 111:3উচ্চারণ: যাচাই বাকি
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ
সাইয়াসলা- না-রান যা-তা লাহাব।
অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
- 111:4উচ্চারণ: যাচাই বাকি
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
ওয়ামরাআতুহূ হাম্মা-লাতাল হাত্বাব।
আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
- 111:5উচ্চারণ: যাচাই বাকি
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ
ফী জী-দিহা- হাবলুম মিম মাসাদ।
আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।
অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)