Amal

114 · মক্কী · ৬টি আয়াত

سُورَةُ النَّاسِ

An-Naas

Mankind

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

এই উচ্চারণ সংস্করণ কুরআনের শুধু একটি অংশের; বাকি আয়াতে ল্যাটিন উচ্চারণ দেখানো হচ্ছে।

  1. 114:1উচ্চারণ: যাচাই বাকি

    قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

    কুল আ‘ঊযু বিরাব্বিন না-স।

    বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,

  2. 114:2উচ্চারণ: যাচাই বাকি

    مَلِكِ ٱلنَّاسِ

    মালিকিন না-স।

    মানুষের অধিপতির,

  3. 114:3উচ্চারণ: যাচাই বাকি

    إِلَٰهِ ٱلنَّاسِ

    ইলা-হিন না-স।

    মানুষের প্রকৃত ইলাহর,

  4. 114:4উচ্চারণ: যাচাই বাকি

    مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

    মিং শাররিল ওয়াসওয়া-সিল খান্না-স।

    যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,

  5. 114:5উচ্চারণ: যাচাই বাকি

    ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

    আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন না-স।

    যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

  6. 114:6উচ্চারণ: যাচাই বাকি

    مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

    মিনাল জিন্নাতি ওয়ান না-স।

    (এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)