Amal

107 · মক্কী · ৭টি আয়াত

سُورَةُ المَاعُونِ

Al-Maa'un

Almsgiving

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

এই উচ্চারণ সংস্করণ কুরআনের শুধু একটি অংশের; বাকি আয়াতে ল্যাটিন উচ্চারণ দেখানো হচ্ছে।

  1. 107:1উচ্চারণ: যাচাই বাকি

    أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ

    আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দী-ন।

    তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?

  2. 107:2উচ্চারণ: যাচাই বাকি

    فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

    ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘উল ইয়াতী-ম।

    সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,

  3. 107:3উচ্চারণ: যাচাই বাকি

    وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

    ওয়া লা- ইয়াহুদ্দু ‘আলা- ত্বা‘আ-মিল মিসকী-ন।

    এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না

  4. 107:4উচ্চারণ: যাচাই বাকি

    فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ

    ফাওয়াইলুল লিলমুসাল্লী-ন।

    অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর

  5. 107:5উচ্চারণ: যাচাই বাকি

    ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

    আল্লাযী-না হুম ‘আন সালা-তিহিম সা-হূন।

    যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,

  6. 107:6উচ্চারণ: যাচাই বাকি

    ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ

    আল্লাযী-না হুম ইউরা-ঊন।

    যারা লোক দেখানোর জন্য তা করে,

  7. 107:7উচ্চারণ: যাচাই বাকি

    وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ

    ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।

    এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।

অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)