106 · মক্কী · ৪টি আয়াত
سُورَةُ قُرَيۡشٍ
Quraish
Quraysh
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
এই উচ্চারণ সংস্করণ কুরআনের শুধু একটি অংশের; বাকি আয়াতে ল্যাটিন উচ্চারণ দেখানো হচ্ছে।
- 106:1উচ্চারণ: যাচাই বাকি
لِإِيلَٰفِ قُرَيْشٍ
লিঈলা-ফি কুরাইশ।
কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,
- 106:2উচ্চারণ: যাচাই বাকি
إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ
ঈলা-ফিহিম রিহলাতাশ শিতা-ই ওয়াসসাইফ।
(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
- 106:3উচ্চারণ: যাচাই বাকি
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ
ফালইয়া‘বুদূ রাব্বা হা-যাল বাইত।
তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
- 106:4উচ্চারণ: যাচাই বাকি
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍۢ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ
আল্লাযী আত‘আমাহুম মিন জূ‘ইঁও ওয়া আ-মানাহুম মিন খাওফ।
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)